০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে সাড়ে ৪ গুণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১০২৭৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে সাড়ে ৪ গুণ।

রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৩ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ১৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৯৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে সাড়ে ৪ গুণ

আপডেট: ১১:৪৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬