০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ জুন থেকে ০৪ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ হাজার ১৫৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা।তবে চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১০ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ০১ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৩৯ দশমিক ৫১ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৭২ দশমিক ৯৯ পয়েন্ট বা ৩ দশমিক ৬৬ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৬০ কোটি ১৫ লাখ টাকা বা ৪৫ দশমিক ২৬ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ৭৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২৮টি কোম্পানির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ১৩ হাজার ১৫৭ কোটি টাকা

আপডেট: ০৪:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬