০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / ১০৪৬৮ বার দেখা হয়েছে

রাজধানীর মুগদা থানার গ্রীন মডেল টাউন এলাকায় নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে রুস্তম আলী (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

শনিবার (২৭ মে) দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাহাদুর মিয়া। তিনি জানান, রুস্তম আলী নির্মাণ শ্রমিক ছিলেন। গ্রীন মডেল টাউন এলাকার একটি নয় তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।

আরও পড়ুন: বাড়তে পারে তাপমাত্রা, ঝড়-বৃষ্টির আভাস

তিনি আরও জানান, নিহত রুস্তম আলী দক্ষিণ মান্ডা মজার স্কুলের পাশে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুর কান্দি উপজেলায়।

ঢাকা/এসএম

শেয়ার করুন

মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩