মেঘনা পেটের মূল্য সংবেদনশীল তথ্য নেই
- আপডেট: ১২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, সম্প্রতি মেঘনা পেটের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৭০ পয়সা। ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ঢাকা/টিএ



































