০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / ১০২৮৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জমি সংক্রান্ত এক মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

বুধবার (২৪ নভেম্বর) আবেদনটি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

এ তথ্য জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ।

ব্যারিস্টার আবুল কালাম আজাদ জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে দখলে থাকা ব্যক্তি হাইকোর্টে রিট করেন। তখন হাইকোর্ট নিষেধাজ্ঞা দেন। সেই নিষেধাজ্ঞা নিয়ে আবেদনকারীরা জমি আগের মতো ব্যবহার করে আসছিলেন। কিন্তু চলতি বছরের শুরুতে মেয়র জাহাঙ্গীর আলম ও তার লোকজন ওই জমি নিজের বলে ব্যবহারে বাধা দেন।

তিনি আরো জানান, এই অবস্থায় মেয়র জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন আশরাফ উদ্দিন আহমেদ। আবেদনটি বুধবার আদালতের কার্যতালিকায় রয়েছে।

জাহাঙ্গীর আলম ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতেও স্থান পান। এরপর গাজীপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হন তিনি। এরপর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পান মেয়র জাহাঙ্গীর আলম।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট: ১২:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১