ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১১:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের ফলাফলের উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩০ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে। গত বছর প্রথম প্রান্তিক শেষ হওয়ার পর কোম্পানিটি ২০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়েছিল।
মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। গত ৩০ জুন কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে ৩৪ টাকা ২৯ পয়াস ইপিএস হয়েছিল।
ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৮ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাবেন।
ঢাকা/টিএ


































