০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যমুনা অয়েলের আয় কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৩ মাসে কোম্পানিটির আয় কমেছে ৩৩ শতাংশ।

বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০২ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৩ টাকা ০১ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৯৯ পয়সা বা ৩৩ শতাংশ।

এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৬৫ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ২ টাকা ২ পয়সাবা ১৭ শতাংশ।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৮০ টাকা ৯৯ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

যমুনা অয়েলের আয় কমেছে

আপডেট: ১০:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২