যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার
- আপডেট: ০৩:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযানের সময় খারকভ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজার কামানের একটি ইউক্রেনীয় প্লাটুন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।
তিনি বলেন, খারকভ অঞ্চলের জোভটনেভয়ে বসতি এলাকায় পাল্টা ব্যাটারি ফায়ারে, মার্কিন তৈরির এম৭৭৭ আর্টিলারি সিস্টেমের একটি প্লাটুন গোলাবারুদ দিয়ে ধ্বংস করে দিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইগর কোনাশেনকভ আরও বলেন, এ ছাড়া রুশ বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিনকোভকা এবং চাসভ ইয়ারের বসতি এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর দুটি মার্কিন-নির্মিত এন/টিপিকিউ-৩৭ কাউন্টার-ব্যাটারি রাডার বিকল করে দিয়েছে।
আরও পড়ুন: আইএসের শীর্ষ নেতা নিহত
প্রসঙ্গত, ৩৫ ফিট উচ্চতার এম৭৭৭ হাউইটজার কামান থেকে মিনিটে সর্বাধিক ৭টি ১৫৫ মিলিমিটার গোলা ছোড়া যায়। অত্যন্ত ব্যয়বহুল এ অস্ত্রকে ইউক্রেনের গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করা হচ্ছিল।
ঢাকা/এসএ







































