০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পরামর্শ ইউজিসির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমশিন (ইউজিসি)। ক্রমাগত নিয়ম ভেঙে চলার কারণে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে লাল তারকা চিহ্নিত করেছে ইউজিসি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে ইউজিসি। তাতে জানানো হয়, দেশের ১০৮টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও ইউজিসির অনুমতিক্রমে ৯৯টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম শুরু করেনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়াও গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অর্জিত ডিগ্রির মূল সার্টিফিকেটে স্বাক্ষরকারী হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ৯৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার সকলেই নিয়োজিত রয়েছেন। এছাড়া, রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি রয়েছে ৬৯টি বিশ্ববিদ্যালয়ে, প্রো-ভিসি ২২টি বিশ্ববিদ্যালয়ে এবং ট্রেজারার আছে ৫৬টি বিশ্ববিদ্যালয়ে। ২১টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে কেউ নেই। ভর্তির বিষয়ে সতর্ক করে দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাইমস ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি ও গণবিশ্ববিদ্যালয়। এগুলোর কোনোটির রয়েছে অবৈধ ক্যাম্পাস, কোনোটির অনুমোদনহীন বিভাগ ও প্রোগ্রাম, কোনোটির বিষয়ে আদালতে মামলা ঝুলে আছে। কোনোটির আবার বোর্ড অব ট্রাস্টিজ নিয়েও চলছে মামলা। এছাড়া শিক্ষার্থী ভর্তির বিষয়েও নিষেধাজ্ঞা আছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের।

উল্লেখ্য, শিক্ষার্থীরা যাতে যাচাই করে ভর্তি হতে পারেন সে জন্য ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যও তুলে ধরা হয়েছে। কোনও শিক্ষার্থী এগুলোর কোনও একটিতে ভর্তি হলে ওই শিক্ষার্থীর দায় নেবে না বলেও জানায় ইউজিসি।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পরামর্শ ইউজিসির

আপডেট: ১২:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১