০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করল ফিফা ও উয়েফা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

KALININGRAD, RUSSIA - OCTOBER 11, 2018: Team Russia pose for a group photograph before a UEFA National League Group 2 League B football match between Russia and Sweden at Kaliningrad Stadium; the game ended in a 0-0 draw. Alexander Demianchuk/TASS Ðîññèÿ. Êàëèíèíãðàä. Èãðîêè ñáîðíîé Ðîññèè Ðîìàí Çîáíèí, Êîíñòàíòèí Ðàóø, Àëåêñåé Èîíîâ, Àëåêñàíäð Ãîëîâèí, Äåíèñ ×åðûøåâ (ñëåâà íàïðàâî íà ïåðâîì ïëàíå), Ðîìàí Íîéøòåäòåð, Ìàðèî Ôåðíàíäåñ, Àðòåì Äçþáà, Ãåîðãèé Äæèêèÿ, Þðèé Ãàçèíñêèé è âðàòàðü Ìàðèíàòî Ãèëåðìå (ñëåâà íàïðàâî íà âòîðîì ïëàíå) ïåðåä íà÷àëîì ìàò÷à Ëèãè íàöèé ÓÅÔÀ ìåæäó ñáîðíûìè êîìàíäàìè Ðîññèè è Øâåöèè. Àëåêñàíäð Äåìüÿí÷óê/ÒÀÑÑ

বিজনেস জার্নাল ডেস্কঃ ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার ডাক দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল ফিফা ও উয়েফা। অর্থাৎ, চলতি মাসে কাতার বিশ্বকাপের প্লে অফ ম্যাচ খেলতে পারবে না রাশিয়ার ছেলেদের জাতীয় দল।

জুলাইয়ে ইউরোর মূল পর্বেও খেলতে পারবে না মেয়েদের দল। ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ফিফা ও উয়েফা আজ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।’

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার মুখোমুখি হতে এর আগে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। প্লে-অফের একই পথে থাকা অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও সুইডেনও রাশিয়ার সঙ্গে খেলতে আপত্তি জানিয়েছে।

ফিফা কাল জানিয়েছিল, ‘রাশিয়া’ নাম নিয়ে পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে।

কিন্তু পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারে কুলেজা এই সিদ্ধান্ত ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দলের নাম যাই হোক না কেন’ পোল্যান্ড প্লে অফ ম্যাচে খেলবে না।

এরপর আজ নেওয়া নতুন সিদ্ধান্তে রাশিয়াকে ফুটবল থেকেই নিষিদ্ধ করল ফিফা, ‘ফুটবল পুরোপুরি সংহত এখন, ইউক্রেনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই আছে। দুই (ফিফা ও উয়েফা) সভাপতিই আশা করছেন পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ফুটবল আবারও ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠবে।’

শেয়ার করুন

রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করল ফিফা ও উয়েফা

আপডেট: ০২:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২