রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন
- আপডেট: ০৪:৫০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১০৩২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়া অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণটি উপস্থাপন করা হয়েছে, মন্ত্রিসভা সেটা অনুমোদন দিয়েছে। এছাড়া ২০ ডিসেম্বর পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারির পর যদি সংসদ বসে তবে আমরা ৩০ ডিসেম্বর পর্যন্ত আপডেট করে দেবো। আর যদি জানুয়ারির প্রথম সপ্তাহে বসে তবে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত যেসব তথ্য আসবে সেটার ভিত্তিতেই আমরা ভাষণটা রেডি করব।
ঢাকা/এসআর







































