১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
রূপালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৯:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০১৮২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (১৭ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৮ টাকা ১২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ১৫ টাকা ৮৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৬২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫ পয়সা।
ঢাকা/এসএইচ

































