১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রেকিট বেনকিজারের আয় বেড়েছে ২১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২১ শতাংশ।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৩ টাকা ১৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১১৪ টাকা ৩৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১০৫ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩২ টাকা ২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রেকিট বেনকিজারের আয় বেড়েছে ২১ শতাংশ

আপডেট: ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫