০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • / ১০৪০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে অন্তর্বর্তী হিসেবে ১৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেওয়া হবে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অন্তর্বর্তী ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪১ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

লাফার্জহোলসিমের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৯:১৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২