০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লাভেলো আইসক্রিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৪৯২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানি তাওফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৪ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৬৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ২২ লাখ টাকা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫৮ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৩২ পয়সা।

৬ মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩ কোটি ২০ লাখ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ২৪ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১২ টাকা ১০ পয়সা।

শেয়ার করুন

লাভেলো আইসক্রিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আপডেট: ০৪:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১