লুব রেফ বাংলাদেশের আয় কমেছে ৪২ শতাংশ
- আপডেট: ০৫:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৫০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব রেফ বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে ফান্ডটির আয় কমেছে ৪২ শতাংশ।
আজ রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা। তিন মাসে ফান্ডটির আয় কমেছে ৭২ শতাংশ।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) আয় হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫২ পয়সা। ৯ মাসে ফান্ডটির আয় কমেছে ৪২ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৩ টাকা ২১ পয়সা।
ঢাকা/টিএ


































