০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১০২০৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দ্য সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আপডেট: ০৩:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬