লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং করপোরেশন
- আপডেট: ০৪:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। আজ কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার।
আরও পড়ুন: পুঁজিবাজারে লেনদেন ৫৭৬ কোটি টাকা
১৪ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল, লাভেলো আইসক্রিম, ফারইস্ট নিটিং, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ওয়াইম্যাক্স ইলেকিট্রোড এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ঢাকা/এসএইচ



































