১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লেনদেনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোম্পানিটির ৮ কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির ৮ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস লিমিটেড, লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন মিলস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লেনদেনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স

আপডেট: ০৪:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫