লোকসান বেড়েছে স্টাইল ক্রাফটের
- আপডেট: ০৫:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফট লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৭৬৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫২ টাকা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা বা ২৫ শতাংশ।
নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ৫৬ পয়সা লোকসান হয়েছিল। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.৩০ টাকা বা ৭৬৭ শতাংশ।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৩৩ পয়সা।
ঢাকা/এসএ


































