শমরিতা হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১০৪১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৮ পয়সা।
আরও পড়ুন: পদ্মা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
এছাড়া, ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে এনএভিপিএস ছিলো ৫১ টাকা ৩২ পয়সা।
ঢাকা/এসএ


































