০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রবিবার ৬টি ইউনিট দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
ঢাকা/টিএ
ট্যাগঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে


































