শীর্ষস্থান থেকে ছিটকে গেলেন সাকিব
- আপডেট: ০৬:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া সাকিব আল হাসান ছিটকে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে সাকিব। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই টাইগার অল রাউন্ডার। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আফগান অলরাউন্ডার এই বিশ্বকাপে সুপার টুয়েলভে দারুণ পারফর্ম্যান্স তাকে শীর্ষ অবস্থানে নিয়ে গিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফাখার জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক থেকে দুই নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক।
ঢাকা/এমটি









































