শেফার্ড ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে
- আপডেট: ০৮:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৩২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ২০ পয়সা।
এদিকে, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭৭ পয়সা।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ০৮ পয়সা।
ঢাকা/এসএ


































