০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • / ১০৩৫৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সাগর ও নদীর তীরবর্তী এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে বৃষ্টি হতে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূতিও কমে আসবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্যের পার্থক্য থাকায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি।

এ আবহাওয়াবিদ জানান, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া নদীবন্দরগুলোর সতর্ক বার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দক্ষিণ-দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এ ছাড়া রাজশাহীতে ২৩, ঈশ্বরদীতে ২২, মোংলায় ২১ ও চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় হয়েছে ১৪ মিলিমিটার।

রোববার সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। গত শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট: ০১:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১