০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সাধারণ ছুটিতেও চলবে এনআরবি বন্ডের সব লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
  • / ১০৬৫৭ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতেও ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রবাসীদের সঞ্চয় বন্ড বা এনআরবি বন্ডের বিক্রয়, পুনঃবিনিয়োগসহ সব ধরনের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন সাধারণ ছুটির মধ্যেও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের নগদায়ন এবং কুপন প্রদান সংক্রান্ত সেবা চালু ছিল। এখন থেকে বিক্রয়, পুনঃবিনিয়োগ, নগদায়ন ও কুপন প্রদানসহ অন্যান্য সব সেবা চালু করতে হবে।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের বিনিয়োগ এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে এনআরবি বন্ডের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ড নীতিমালার ধারা যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ দেয়া হলো।

বিজে/জেডআই

শেয়ার করুন

সাধারণ ছুটিতেও চলবে এনআরবি বন্ডের সব লেনদেন

আপডেট: ১১:৫৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০