১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে টাইগারদের লজ্জার রেকর্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ১০২৮০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করে একটি লজ্জা উপহার দিল বাংলাদেশ দল। সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রাবাদা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন পেসার আনরিচ নর্টজে। তার শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে টাইগার শিবিরে আঘাত হানেন প্রোটিয়া লেগ স্পিনার তাবরিজ শামসি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার লিটন দাস। দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২৪ রান করেন লিটন।

এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে শামসির শিকার হন শামিম হোসেন। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেনে সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ ব্যাটার। দলীয় ৬৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১১ রান করার ‍সুযোগ পান শামিম।

১৮তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন পেসার তাসকিন আহমেদ। তার বিদায়ে ৭৭ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: //ওভারে// ( মেহেদি হাসান ///, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, তাবরিজ শামসি ২/২১)।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে টাইগারদের লজ্জার রেকর্ড

আপডেট: ০৬:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১