সূচকের পতনে বেড়েছে লেনদেন
- আপডেট: ০৩:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১০৪২০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ জানুয়ারি) মূল্যসূচকের নেতিবাচক প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে মুন্নু ফেব্রিক্স
আজ ডিএসইতে ৪০৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৮২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ































