০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সোনারগাঁওয়ে কারখানায় আগুন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কেও এখনও কিছু বলা যাচ্ছে না।
ট্যাগঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপরদী এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। সোনারগাঁওয়ে কারখানায় আগুন








































