হাইকোর্টে ১১ বিচারপতি নিয়োগ
- আপডেট: ০৪:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ১১ জন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এসব বিচারপতিদের নিয়োগ দেন।
রোববার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগের বিষয়টি আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আইন মন্ত্রনালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী একে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।
আজ (রোববার) বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত ১১ অতিরিক্ত বিচারপতিদের শপথ পড়াবেন। শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতিদের এই নিয়োগ কার্যকর হবে।
ঢাকা/টিএ







































