হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১০৬৬০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করেছে হাক্কানি পাল্প
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৪৩ পয়সা। (সম্পদ পুর্নমূল্যায়নসহ)।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৩ টাকা ৩১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ১২ পয়সা।
ঢাকা/এসএইচ







































