হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
- আপডেট: ০৬:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১০২১৮ বার দেখা হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৬ জন।বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৬৯ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৪৩ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন।
ঢাকা/আরএইচ


































