০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

২০২১-২২ অর্থবছরে রাজস্ব ঘাটতি ২৮ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • / ১০৪৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও বছর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়। আজ রোববার (৭ আগস্ট) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এনবিআর চেয়ারম্যান বলেন, সদ্য সমাপ্ত অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ পিছিয়ে আছি। ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা রাজস্ব আহরণ করতে পেরেছি ৩ লাখ এক হাজার ৬৩৩ কোটি টাকা।

এর আগে ২০২১-২২ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষেও ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি ছিল।২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাটে লক্ষ্য সবচেয়ে বেশি। এ খাতে লক্ষ্য ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করে লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। আমদানি শুল্কে লক্ষ্যমাত্রা ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

২০২১-২২ অর্থবছরে রাজস্ব ঘাটতি ২৮ হাজার কোটি টাকা

আপডেট: ১২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২