০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২৫০ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেলো মীর আকতার হোসাইন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসাইনের প্রায় ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (১৪ মার্চ) বিএসইসির ৮১৪তম সভায় এই বন্ড অনুমোদন দেয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মীর আখতার হোসাইনের ৪ বছরে মেয়াদি ২৪৯ কোটি ৯০ লাখ টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করা হয়েছে। এই বন্ডের অভিহিত মূল্য ২০৭.১৮ কোটি টাকা। যার ইউনিটপ্রতি ইস্যু মূল্য ৫ লাখ টাকা। বন্ডটি মার্কেট মূল্য বিবেচনায় ৭ থেকে ৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ডটি ১৮ মাস হতে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

এই বন্ডের মাধ্যমে মীর আখতার ঋণপুনঃঅর্থায়ন এবং মূলধনী যন্ত্রপাতি বৃদ্ধির কাজে ব্যবহার করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (আটিবি) তালিকাভুক্ত হবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

২৫০ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেলো মীর আকতার হোসাইন

আপডেট: ১১:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২