১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

৪৫ রুশ কূটনীতিকে মলদোভার বহিষ্কার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

‘অবন্ধুসুলভ’ নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার পূর্ব ইউরোপীয় দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর- এএফপি

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, ১৫ আগস্টের মধ্যে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগ করতে হবে।

মলদোভার এই সিদ্ধান্তের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।

মলদোভা সরকার ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মলদোভার সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি।

আরও পড়ুন: সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

সম্প্রতি মলদোভার দুটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪৫ রুশ কূটনীতিকে মলদোভার বহিষ্কার

আপডেট: ০১:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩