১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১০৭১৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিগুলো হচ্ছে-

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৮ পয়সা।

আগামী ১৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ১ টাকা ১৯ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯ পয়সা।

আগামী ১ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।

আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ৮২ পয়সা ইপিএস হয়েছিল (এডজাস্টেড)।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৮ পয়সা।

আগামী ২১ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪২ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৮২ টাকা ১ পয়সা।

আগামী ১১ আগস্ট, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১১:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫