৫৬ দফায় বেড়েছে পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ
- আপডেট: ০৬:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১০৩১৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৫৬ দফা বাড়ানো হলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২৩ জানুয়ারি থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সর্বশেষ ৫৫ দফায় গত ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
ঢাকা/কেএম


































