৬ কোম্পানির শেয়ার কিনেছে ফরচুন সুজ
- আপডেট: ০৪:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার কিনেছে ফরচুন সুজ লিমিটেড। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছর পর্যন্ত ৬ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ১০ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৩১৮ টাকা।
কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার কিনেছে ফরচুন সুজ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
শেয়ার ব্যবসায় করে কোম্পানিটির রিয়েলাইজড গেইন হয়েছে ২ কোটি ৮৪ লাখ ২৩ হাজার ৪৯৩ টাকা। অন্যদিকে আনরিয়েলাইজড লোকসান হয়েছে ২৬ লাখ ৮ হাজার ৬৮০ টাকা। এক্ষেত্রে কোম্পানির আয় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ৮১৩ টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের মোট ৪৯ হাজার ৬১৬টি শেয়ার ৬১ লাখ ৩ হাজার ৩১৩ টাকায় কেনা হয়েছে যার বাজার মূল্য ৫৯ লাখ ৮৩ হাজার ৬৯০ টাকা।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছর পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মোট ৩ হাজার ২০৮টি শেয়ার ৩ লাখ ৭১ হাজার ৪৮ টাকায় কিনেছে ফরচুন সুজ যার বাজার মূল্য ৪ লাখ ৯৪ হাজার ৯৯৪ টাকা।
প্রাইম ব্যাংকের মোট ৫ লাখ শেয়ার ১ কোটি ১৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকায় কেনা হয়েছে যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ৪ লাখ ৪১ হাজার ১২৯টি শেয়ার ৫ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকায় কেনা হয়েছে যার বাজার মূল্য ৫ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৮৩৫ টাকা।
এশিয়া ইন্স্যুরেন্সের মোট ৯২ হাজার ২৩৭টি শেয়ার ৯৬ লাখ ৩৪ হাজার ৮০৪ টাকায় কেনা হয়েছে যার বাজার মূল্য ৯৫ লাখ ২৮ হাজার ৮২ টাকা।
এছাড়া জেনেক্স ইনফোসিস লিমিটেডের মোট ২ লাখ ৫৪৮টি শেয়ার ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৯৯৩ টাকায় কেনা হয়েছে যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৭১৭ টাকা।
ঢাকা/এমটি































