০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৮৭ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেলো এনভয় টেক্সটাইল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১০৩০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এনভয় টেক্সটাইল লিমিটেডকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, ৫ বছর মেয়াদি Fully redeemable, Non-convertible Cumulative Preference Share ইস্যু করবে এনভয় টেক্সটাইল। প্রেফারেন্স শেয়ারগুলো প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে যার অভিহিত মূল্য ১০ টাকা, কুপন হার ৭%-৭.৫০%। উল্লেখ্য, এই ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল একটি ব্লেন্ডেড ইয়ার্ন প্রজেক্ট বাস্তবায়ন এবং ব্যাংক ঋণ পরিশোধ করবে।
ঢাকা/এসআর
ট্যাগঃ
৮৭ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেলো এনভয় টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে


































