০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

৮ উইকেটে পরাজয় বাংলাদেশের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • / ১০৩৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারালো আফগানিস্তান। ওয়ানডে সিরিজে ২-১ এ জেতার পর টি-টুয়েন্টি সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১১৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শততম ম্যাচ খেলতে নামা মুশফিকুর রহিম। এছাড়াও ২১ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আফগানদের পক্ষে ফারুকি এবং ওমারজাই ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার গুরবাজের উইকেট হারায় সফরকারীরা। কিন্তু আরেক ওপেনার হজরাতুল্লাহ জাজাই তিনে নামা উসমান ঘানীর সাথে ৯৯ রানের পার্টনারশিপ করে দলকে সহজেই জয়ের বন্দরে নিয়ে যান। ৪৫ বলে ৫৯ করে অপরাজিত ছিলেন জাজাই, অপরদিকে ৪৭ করে আউট হন ঘানী। মাহেদি হাসান ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলাদেশ ১১৫/৯ (২০ ওভার) মুশফিক ৩০, মাহমুদুল্লাহ ২১, ফারুকি ৩/১৮, ওমারজাই ৩/২০।

আফগানিস্তান ১২১/২ (১৭.৪ ওভার) জাজাই ৫৯* ঘানী ৪৭, মাহমুদুল্লাহ ১/২ মাহেদি ১/১৯

ম্যান অব দ্যা ম্যাচঃ আজমাতুল্লাহ ওমারজাই

ম্যান অব দ্যা সিরিজঃ ফজলহক ফারুকি

ঢাকা/এমআর

শেয়ার করুন

৮ উইকেটে পরাজয় বাংলাদেশের

আপডেট: ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২