০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে: তাপস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দিনে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটির ব্যাপক কর্মযজ্ঞ থাকে। সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের সাড়ে তিন শতাধিক যান-যন্ত্রপাতি নিয়োজিত আছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি। প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে।

মেয়র তাপস বলেন, এই জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়েছে। সেজন্য ভোর হতে তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও (ঈদের নামাজ আদায়ে) কোনো রকম অসুবিধা হয়নি। সব মুসল্লি অত্যন্ত সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পেরেছেন। সেভাবেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আল্লাহর রহমতে আজ ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের জামাতের প্রস্তুতি রাখা হবে জানিয়ে তিনি বলেন, এই প্রতিকূল আবহাওয়ায় আমরা সুন্দর পরিবেশ দিতে সক্ষম হয়েছি। বৃষ্টির কারণে অনেকে সমবেত হতে পারেননি। তারপরও যারা এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ভবিষ্যতেও আমরা এভাবেই প্রস্তুতি রাখবো, যাতে মুষলধারে বৃষ্টি হলেও এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা না হয়।

গতবারের তুলনায় এবার বর্জ্য অপসারণে আরও বেশি সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এরই মধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ হয়েছে। আমরা আশাবাদী গতবারের ন্যায় এবারও ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো। গতবারও যেভাবে সফল হয়েছি, ইনশাআল্লাহ এবারও নির্ধারিত সমেয়ের মধ্যেই এই বর্জ্য অপসারণ করতে পারবো।

মেয়র তাপস এসময় দুই দিনের মধ্যেই যেন পশু জবাইয়ের কাজ শেষ করা হয় এবং কোনোভাবেই যেন তৃতীয় দিন পর্যন্ত এটা না নেওয়া হয় সে বিষয়ে সবাইকে অনুরোধ জানান।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে: তাপস

আপডেট: ১২:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩