০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ডিএসই’র লেনদেন বেড়েছে ১৬৩ কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার (৩ জুলাই) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে হলেও লেনদেন বেড়েছে ১৬৩ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসইতে ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির বা  ১৩ শতাংশ, কমেছে ১৪৬টির বা ৩৯.৬ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির বা ৪৭.৪ শতাংশ কোম্পানির।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে ফু-ওয়াং ফুড

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩২ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টি, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত ছিল ৭০টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ডিএসই’র লেনদেন বেড়েছে ১৬৩ কোটি

আপডেট: ০৩:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩