ডেঙ্গুতে একদিনে নয় মৃত্যু
- আপডেট: ০৭:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১০৪২০ বার দেখা হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৫ জন।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৪৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৯১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: চারদিনের সফরে প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন রোববার
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৭ হাজার ৫৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৩০৪ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৪৫৫ জন। ঢাকায় ১৩ হাজার ৬০০ এবং ঢাকার বাইরে ৭ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/টিএ




































