ডিএসই’র পিই রেশিও বেড়েছে দশমিক ১৪ শতাংশ
- আপডেট: ১১:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (৩০ জুলাই-০৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে লিব্রা ইনফিউশন
এর আগের সপ্তাহের শুরুতে (২৩ থেকে ২৭ জুলাই) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমেছিল।
ঢাকা/টিএ



































