০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীতে আবারো একা থাকা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১০১৭৪ বার দেখা হয়েছে

ঢাকার পল্লবী নিঃসঙ্গ এক বৃদ্ধার লাশ উদ্ধার নিয়ে সমালোচনার মধ্যে সেখাঢাকার পল্লবী নিঃসঙ্গনকার আরেক বাসা থেকে সেলিনা আফরোজ নামে আরেক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা যান। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ এ তথ্য জানান।

তিনি বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে গতকাল বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। তার মরদেহ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।”

তিনি আরো জানান, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্লাটে থাকতেন মৃত সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্লাটে একাই বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের আরেক বোন চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মৃত সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়।

সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

পল্লবীতে আবারো একা থাকা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট: ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬