ডিএসই’র পিই রেশিও কমেছে
- আপডেট: ০২:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১০৪৪০ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (৬ থেকে ১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমেছে।
এর আগের সপ্তাহের শুরুতে (৩০ জুলাই থেকে ৩ আগস্ট) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৪৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়েছিল।
ঢাকা/টিএ



































