বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার
- আপডেট: ০৩:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১০৪৮৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৩ অক্টোবর) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৭টির এবং ১৫৭টির অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডে শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৮ শতাংশ। আর ৮.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট লিমিটেড।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি নেটওয়ার্কসের ৭.৬২ শতাংশ, ন্যাশনাল টির ৭.৬২ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশএবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৩৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
ঢাকা/টিএ



































