ট্রাস্ট ইসলামী লাইফের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১০:৩১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১০৫৭০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। তবে কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৫৯ পয়সা।
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ঢাকা/এসএম



































