বিনিয়োগকারীদের হতাশ করলো এপেক্স ওয়েভিং
- আপডেট: ০৮:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১০৪২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করলো। কোম্পানিটি আলোচ্য বছরে বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না।
সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩০ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
ঢাকা/এসএ



































