বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- আপডেট: ০১:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির বোর্ড সভা আজ শনিবার (০৪ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো সভায় ভিন্ন ভিন্ন সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির বোর্ড সভা আজ ৪ নভেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোহিনূর ক্যামিকেলস: কোম্পানিটির বোর্ড সভা আজ ৪ নভেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির বোর্ড সভা আজ ৪ নভেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ঢাকা/টিএ



































